করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে



করোনায় মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। ইতোমধ্যেই ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।  মোট আক্রান্তের সংখ্যা তিন লাখের বেশি।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুসারে, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৯৫৪ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৬১ জন।

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস থেকে চিকিৎসার মধ্যেমে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৭৯৯ জন। চিকিৎসাধীন ১ লাখ ৯৯ হাজার ৯৪ জন। এদের মধ্যে অন্তত ৯ হাজার ৩০০ জনের অবস্থা সঙ্কটাপন্ন।