দেশে চলমান করোনা পরিস্থিতিতে এই ভাইরাসে মৃত ব্যক্তিদের আপনজন দূরের কথা কেউ যখন কাছেও আসতেন না সেই সময় সেইসব হতভাগা লাশদের দাফনে এগিয়ে এসেছেন টিম খোরশেদ। বর্তমান পরিস্থিতিতে এরইমধ্যে নারায়ণগঞ্জ সিটির ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের টিম এখন পর্যন্ত ৭৬ জনের লাশ দাফন সমপন্ন করেছে।
যদিও সস্ত্রীক খোরশেদ নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। এখন পর্যন্ত তার স্ত্রী করোনামুক্ত হলেও তিনি এখনো পজিটিভ রয়েছেন। তবে খোরশেদ নিজে আক্রান্ত হলেও এর প্রভাব এতটুকুও পরেনি তার টিমে। বরং তার অনুপস্থিতিতে এই টিম এখন পর্যন্ত আরও ১৫ জনের লাশের শেষ কাজ সম্পন্ন করেছে।
এ বিষয়ে গত বুধবার (১০ জুন) নিজের সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন ১৩ নং এই ওয়ার্ড কাউন্সিলর।

