নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৬ মে) নোবেলের বিয়ের বিয়ষে জানতে চাওয়া তিনি বলেন, আমি অসুস্থ। গত সপ্তাহে ফরিদপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা করা হয়; সেখানে ‘পজিটিভ’ আসার পর থেকেই নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছি। এখন আগের চেয়ে ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
বর্তমানে গোপালগঞ্জের বাসায় পরিবারের সদস্যদের থেকে আলাদাভাবে রয়েছেন বলে জানান তিনি।

