করোনা আতঙ্ক: ইরানে ৫৪ হাজার কারাবন্দীর মুক্তি


Iran karagor#paperslife

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ইরানে সাময়িকভাবে ৫৪ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

বন্দিরা বর্তমানে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছে।

জানা যায়, করোনাভাইরাসে সৃষ্ট রোগ কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসার পর ওই বন্দীদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু পাঁচ বছরের বেশি সাজাপ্রাপ্ত ‘নিরাপত্তা বন্দীদের’ কারাগার থেকে বের হতে দেওয়া হয়নি।

ব্রিটিশ এমপি, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক জানিয়েছেন, ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ দাতব্যকর্মী নাজানিন জাঘারি-র‌্যাটক্লিফ অতি দ্রুত মুক্তি পেতে পারেন। আমি আরও উদ্বেগ প্রকাশ করছি যে নাজানিন তার পরিবারকে জানিয়েছেন, করোনাভাইরাসের জন্য এখনো তাকে পরীক্ষা করা হয়নি।’

এ ব্যাপারে বিচার বিভাগ বিষয়ক মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বলেছেন, নাজানিনের সঙ্গে পরবর্তী সময়ে তার পরিবারের যোগাযোগ হয়েছে এবং তিনি পরিবারকে জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।

২০১৬ সালে নাজানিনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচ বছরের জেল দেয় ইরান। তবে নাজানিন ওই অভিযোগ অস্বীকার করেছেন। ব্রিটিশ সরকারও নাজানিনকে নির্দোষ দাবি করেছে।

গতকাল মঙ্গলবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইভিন কারাগারে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩৬ জন। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে। ৭৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ইরানের শীর্ষ কর্মকর্তারাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা পরিষদের সদস্য ৭১ বছর বয়সী মীর মোহাম্মদি মারা গেছেন।

দেশটির ২৯০ জন এমপির মধ্যে ২৩ জনের পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সবশেষ আক্রান্ত হয়েছেন জরুরি স্বাস্থ্যসেবার প্রধান পিরহোসেইন কোলিভান্দ।

সুত্র : বিবিসি