করোনাভাইরাস ইতিমধ্যেই ছড়িয়েছে পাকিস্তানে। করাচির স্কুল-কলেজ এখন বন্ধ রয়েছে। এমন দুর্যোগের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট দল সফরে যাবে কী না প্রশ্ন উঠছে।
এপ্রিলের প্রথম সপ্তাহে সিরিজের দ্বিতীয় টেস্ট ও একমাত্র ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করার কথা বাংলাদেশের। ম্যাচগুলো হবে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে।
কিন্তু এই করাচি শহরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি। তাই এখন থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিন্তিত এই সফর নিয়ে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন খুব শীঘ্রই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলবেন।
তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই তাদের সঙ্গে কথা বলব। ক্রিকেটারদের নিরাপত্তা ও সুস্থতা সবার আগে। দেখা যাক আলোচনার পর কী হয়।’
উল্লেখ্য, নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান স্ফ্র নিয়ে দ্বিধা দ্বন্দ থাকলেও তিনধাপে পাকিস্তান সফর করছে বাংলাদেশ। ফেব্রুয়ারির শেষ দিকে বাংলাদেশ রাওয়ালপিনন্ডিতে প্রথম ধাপে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। দ্বিতীয় ধাপে ফেব্রিয়ারির শুরুতে সিরিজের প্রথম টেস্ট খেলা অনুষ্ঠিত হয় ইসলামাবাদে।

