করোনার চিকিৎসা দিতে অনীহা, বরখাস্ত ছয় চিকিৎসক



করোনার চিকিৎসা দিতে অনীহা, বরখাস্ত ছয় চিকিৎসক

দেশে বর্তমানে চলছে করোনা সংক্রমণের সময়। চারদিক করোনা প্রকোপে স্থবির হয়ে পড়েছে। এমনই অবস্থায় করোনা রোগীদের চিকিৎসা দিতে না চাওয়ায় রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালের ৬ জন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানা যায়, গত ৯ এপ্রিল কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসাপাতারের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ সেহাব উদ্দিন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে চিঠি দিয়ে জানান যে, এই ছয় চিকিৎসক করোনা কেন্দ্রে সেবা প্রদান করছেন না।

সেইসাথে চিকিৎসক, নার্স, ৩য় ও ৪র্থ শ্রণীর কর্মকর্তা/কর্মচারিগণ পদায়ন হলেও অনেকেই যোগদান করেন নাই বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বরখাস্ত ৬ চিকিৎসক হলেন- হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসঃ) ডাঃ হীরম্ব চন্দ্র রায়, মেডিকেল অফিসার ডাঃ ফারহানা হাসানাত, মেডিকেল অফিসার ডাঃ উর্মি পারভিন, মেডিকেল অফিসার ডাঃ কাওসার উল্লাহ, জুনিয়র কনসালটেন্ট ডাঃ শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক ডাঃ মুহাম্মদ ফজলুল হক।

পেপার’স লাইফ/খবর/জাতীয়