করোনা ছড়ানোয় চীনের বিরুদ্ধে মামলা, সাক্ষী মোদি এবং ট্রাম্প!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এবার ভারতের মুরাদ আলি নামের এক আইনজীবী বিশ্বের করোনা পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করলেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বিরুদ্ধে।

ঘটনা এখানেই শেষ নয়! সাক্ষী হিসেবে তিনি দুজনের নাম উল্লেখ করেছেন। তারা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত এই মামলা শুনতেও রাজি হয়েছে। শুনানির তারিখ দেওয়া হয়েছে আগামী ১৬ জুন।

আইনজীবী মুরাদ আলির অভিযোগ, সারাবিশ্বে করোনা ছড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই কারণেই লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৬৯,২৭০,২৭১,৩০২,৩০৭,৫০০,৫০৪ এবং ১২০ (খ ) ধারায় মামলা দায়ের হয়েছে। মুরাদ আলির দাবি, সমস্ত গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়া তথ্যই তার অভিযোগের ভিত্তি।

উল্লেখ্য, এর আগেও বিহারের মুজাফফরপুর অঞ্চলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের ভারতীয় মুখপাত্র সান ওয়েডংয়ের বিরুদ্ধে করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিও হয় ম্যাজিস্ট্রেট আদালতে। এছাড়াও একই ইস্যুতে আমেরিকায় একাধিক মামলা হয়েছে শি জিনপিংয়ের বিরুদ্ধে।

সূত্র: নিউজ এইটটিন।