করোনা: পুলিশে আক্রান্ত ১১ হাজারের বেশি, মৃত্যু ৪৪


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে চলমান করোনা সংক্রমণে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশে ১১ হাজার ৪৩১ জন সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) বিকেলের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ৪৪ সদস্য মারা গেছেন।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই হাজার ৩৩০ জন সদস্য রয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় শনিবার পর্যন্ত পুলিশের সাত হাজার ৪৬৩ জন সদস্য করোনাজয় করে সুস্থ হয়েছেন।

করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন চার হাজার ৭৮১ জন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ১১ হাজার ৫০৫ জন পুলিশ কর্মকর্তা।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন, সে জন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। সুরক্ষাসামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহে এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।’

পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।