বিশ্বব্যাপী মহামারি আকারে ধারণ করা করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। ২০২০ সালে অনুষ্ঠিত হওয়া টোকিও অলিম্পিক পিছিয়ে যেতে পারে এক বছর
জাপানে অনুষ্ঠিতব্য ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ পিছিয়ে গেলেও তার কোনো প্রভাব পড়বে না ২০২৪ প্যারিস অলিম্পিকে।
২০২৪ অলিম্পিক যথাসময়েই অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্যারিস অলিম্পিকের স্থানীয় আয়োজক কমিটির প্রধান টনি এস্তানগুয়েত।
তিনি বলেন, ২০২৪ অলিম্পিক ২০২৪ সালের গ্রীষ্মেই অনুষ্ঠিত হবে। সূচিতে কোনো পরিবর্তন আসবে না।
প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ৫ লাখেরও বেশি।
পেপারস লাইফ/স্পোর্টস ডেস্ক

