করোনা প‌রি‌স্থি‌তি‌তে জরু‌রি সেবাদানকারীদের বিশেষ প্রণোদনা দেয়ার ঘোষণা


Hasina_#paperslife

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটকালিন প‌রি‌স্থি‌তি‌তে জরু‌রি সেবাদানকারীদের বিশেষ প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার গণভবন থেকে  ভি‌ডিও কনফারেন্সে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে মত‌বি‌নিময়কালে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যখাতে যারা নিয়োজিত আছেন, তাদের পুরস্কৃত করা হবে। কিন্তু যারা পালিয়ে আছেন, তারা এই প্রণোদনা পাবেন না।

যারা জীবন বাজি রেখে কাজে নিয়োজিত তাদের তিনি পুরস্কৃত করা হবে বলে জানিয়ে এসময় তালিকা করার নির্দেশ দেন তিনি। এছাড়া তাদের বিশেষ সম্মানী ও ইনস্যুরেন্স সুবিধা দেয়া হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, দায়িত্ব পালনকালে কেউ আক্রান্ত হলে তার চিকিৎসার সব ব্যবস্থা সরকার নেবে। পদমর্যাদা অনুযায়ী ৫ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা করা হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে এই বিমা পাঁচ গুণ বাড়ানো হবে। যারা করোনার সময় কাজ করছেন, জীবনের ঝুঁকি নিচ্ছেন, এই প্রণোদনা তাদের জন্য। আর যারা পালিয়ে আছেন, তারা এই প্রণোদনা পাবেন না।