করোনা: ভারতে আটকে পড়েছেন প্রায় ২,৫০০ বাংলাদেশি



করোনা: ভারতে আটকে পড়েছেন প্রায় ২,৫০০ বাংলাদেশি

করোনার কারণে গত ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে ‘লকডাউনের’ কারণে সেদেশে প্রায় আড়াই হাজার বাংলাদেশি আটকে পড়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বশেষ তথ্য মতে এই হিসাব পাওয়া গেছে। এর মধ্যে এক হাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আটকেপড়া প্রবাসী বাংলাদেশিরা আর্থিক বা অন্য কোনও সমস্যার সম্মুখিন হলে হাইকমিশন তা সমাধানে সচেষ্ট আছে। পরিবেশ ও পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতসহ অন্যান্য দেশে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’

এছাড়াও উল্লেখ্য যে, চিকিৎসা, পর্যটন, শিক্ষাসহ বিভিন্ন কারণে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক প্রতিবছর ভারতে যান।

এ অবস্থায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ বাংলাদেশিদের কল্যাণে সর্বদা সজাগ দৃষ্টি রাখছে এবং মিশনের কর্মকর্তারা আটকেপড়া দুই হাজার পাঁচশত জন বাংলাদেশির সঙ্গে বিভিন্নভাবে টেলিফোন, হটলাইনসহ বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

পেপার’স লাইফ/নিউজ/জাতীয়