করোনা: ভারতে মৃতের সংখ্যা বেড়ে ২১, আক্রান্ত হাজার ছাড়িয়েছে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। শনিবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,০০৩। এর মধ্যে শনিবার ১১৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এদিকে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এ দিন দেশের মধ্যে মহারাষ্ট্রে সর্বোচ্চ ৩০ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। যার ফলে মারাঠাভূমে মোট আক্রান্তের সংখা বেড়ে হয়েছে ১৮৬। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে কেরালা। সেখানে এখনও পর্যন্ত ১৮২ জন আক্রান্ত হয়েছেন। আর দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৪৯।

এ ছাড়া একই দিনে কর্নাটক, জম্মু-কাশ্মীর,গুজরাত, কেরালা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ,রাজস্থান, তামিলনাড়ু, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ থেকে নতুন নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গে নতুন করে ২ জন মহিলা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখা বেড়ে হয়েছে ১৭।

উদ্ভূত পরিস্থিতিতে সর্বাধিক সংক্রমণ প্রভাবিত এলাকাগুলির উপরে এই মুহূর্তে সরকারের নজর সর্বাধিক বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল।

এছাড়াও, করোনাভাইরাসের চিকিৎসায় বিশেষ কার্যকরি ম্যালেরিয়ার প্রতিষেধক ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যান্টি-এইচআইভি কম্বিনেশন ড্রাগ লোপিনাভির ও রিটোনাভির-এর বিক্রি এবং বণ্টনের উপরে বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় সরকার।

এই সময়