করোনা: ভারতে ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৫



করোনা: ভারতে ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৫

করোনায় আক্রান্ত হয়ে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রে ৬৪ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এই নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩ জনের।

এর আগে দেশটিতে করোনা আক্রান্তে প্রথম মৃত্যু হয়েছিল কর্নাটকের কালবুর্গিতে। এরপর দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে দিল্লিতে। এরপর মঙ্গলবার মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে মৃত্যু হয় করোনা আক্রান্ত ৬৪ বছরের এক রোগীর। এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রেই।

শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৫ পৌঁছেছে। এর মধ্যে নতুন করে আরো ২ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে কর্নাটকে। আক্রান্তদের মধ্যে এক জন তরুণী। সম্প্রতি তিনি ইংল্যান্ড থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে। কর্নাটকের কালবুর্গে
এক বৃদ্ধের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। তাদের আপাতত আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ জন।

এমতাবস্থায় ভারতে প্রায় সব রাজ্যেই বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, সিনেমাহল, শপিং মল। সামাজিক কোনও অনুষ্ঠান বা জমায়েতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।