করোনা মোকাবেলায় আজ থেকে কঠোর হচ্ছে সেনাবাহিনী



করোনা মোকাবেলায় আজ থেকে কঠোর হচ্ছে সেনাবাহিনী

করোনাভাইরাস মোকাবেলায় সারা দেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কঠোর হচ্ছে সেনাবাহিনী। বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী বৃহস্পতিবার থেকে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিন (সঙ্গরোধ) এর বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। এছাড়াও, সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।