করোনা শনাক্তের কীট উদ্ভাবক ড. বিজন কুমারকে গণভবনে আমন্ত্রণ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ও কম খরচে করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে শনাক্তের টেস্ট পদ্ধতির উদ্ভাবক বিজ্ঞানী ড. বিজন কুমার শীলকে গণভবনে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

গত রোববার (২২ মার্চ) রাতে ড. বিজন কুমার শীল নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের কাছে লিখিত কোনো আমন্ত্রণ আসেনি। করোনা পরীক্ষার কিট আবিষ্কারে সম্মিলিতভাবে একটি টিম কাজ করেছে। এটা কারও ব্যক্তিগত বা একক আবিষ্কার নয়। সাক্ষাতের জন্য কোনো ব্যক্তি নয়, বরং পুরো টিমকে আমন্ত্রণ জানানোটাই যুক্তিযুক্ত।

উল্লেখ্য, করোনা ভাইরাস শনাক্ত করার জন্য সম্প্রতি ড. বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য সংস্থার একটি টিম দ্রুততম ও কম খরচে টেস্ট কিট আবিষ্কার করে বিশ্বজুড়ে আলোচনা তৈরি করে। এই পদ্ধতি বাস্তবায়নের জন্য রিএজেন্ট আমদানির অনুমোদন দিয়েছে সরকার।