চীন থেকে দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এবার বাংলাদেশি এক নারীকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে ওই নারী চট্টগ্রাম থেকে কলকাতায় যান। এরপর বিমানবন্দরে চেকআপের সময় তার জ্বর ও শ্বাসকষ্ট ধরা পড়লে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও, জ্বর ও শ্বাসকষ্টসহ একাধিক উপসর্গ রয়েছে তার।
এরইমধ্যে ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
বৃহস্পতিবার সংসদে করোনা ভাইরাস নিয়ে বিবৃতি দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, করোনা ভাইরাস নিয়ে অযথা ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

