করোনাভাইরাস: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন


Meerjady Sabrina Flora #paperslife

দেশে করোনা আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন আইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

রোববার (২২ মার্চ) বিকেল ৩টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আগে আক্রান্তদের মধ্যে থেকে ২ জন এবং নতুন আক্রান্তদের মধ্যে থেকে আরো ৩ জনসহ এই ৫ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।

এদিকে, রোববার (২২ মার্চ) বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ আট হাজার ৫৯২ জনে। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৫ হাজার ৮২৯ জনের।