কল্যাণমূলক রাষ্ট্রের চিন্তায় পেনশন চালু করা হয়েছে : পরিকল্পনামন্ত্রী



পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কল্যাণমূলক রাষ্ট্রের চিন্তায় পেনশন চালু করা হয়েছে। উচ্চ অগ্রাধিকার দিয়ে প্রকল্প শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার সকালে ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে আমরা যোগদান করেছি। এর ফলে আমরা ব্রিকসের সদস্য পদ পেতে আরও একধাপ এগিয়ে গেছি অর্থাৎ ব্রিকসের বারান্দায় আছি ভেতরে ঢুকতে বাকি।

আরও পড়ুনঃ আপনিও কি না বলতে দ্বিধাবোধ করেন?

মন্ত্রী বলেন, এসব বিষয় নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়েছি।

অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৪ হাজার ৭৭ কোটি টাকা বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।