কাতালানদের স্বাধীনতা ঘোষণায় লাভ হবে না: মারিয়ানো রাখয়




স্পেনিশ সংবাদপত্র এল পাইজকে দেওয়া সাক্ষাৎকারে রাখয় সংকট সমাধানে অন্য কারো মধ্যস্থতার বিষয়টিও প্রত্যাখ্যান করেন।
এল পাইজ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রাখয় বলেন, স্বাধীনতার যে কোনো ধরনের ঘোষণায় যেন কিছুই না হয় স্পেনের সরকার তা নিশ্চিত করবে।
স্পেনিশ সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় পার্লামেন্ট কোনো অঞ্চলের স্বায়ত্তশাসন বজায় রাখার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে।
কাতালুনিয়ার গণভোটের প্রতিক্রিয়ায় তিনি স্পেনের সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন কী না, এমন প্রশ্নের জবাবে স্পেনের প্রধানমন্ত্রী বলেন, “আইনের মধ্যে আছে এমন কোনো কিছুর সম্ভাবনাই বাদ দিচ্ছি না আমি।
রাখয় জানান, গণভোটের আগে কাতালুনিয়ায় মোতায়েন করা পুলিশকে সঙ্কট সমাধানের আগ পর্যন্ত সেখানে রাখার পরিকল্পনা আছে। রাজনৈতিক সঙ্কট নিরসনে আগাম জাতীয় নির্বাচন ডাকার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
স্পেনের সরকার ও সাংবিধানিক আদালতকে উপেক্ষা ও কড়া পুলিশি বাধা অতিক্রম করে অনুষ্ঠিত গত রোববারের গণভোটে ৪৩ শতাংশ ভোটার তাদের রায় জানাতে পেরেছিল বলে দাবি কাতালুনিয়ার আঞ্চলিক সরকারের। রোববার অনুষ্ঠিত গণভোটে ৪২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়ে কাতালান কর্মকর্তারা বলেন, ৯০ শতাংশ ভোট পড়েছে স্বাধীনতার পক্ষে।
তবে স্পেনের সাংবিধানিক আদালত এই ভোট অবৈধ বলছেন। গতকাল পুলিশ ভোট বন্ধ করার চেষ্টা করলে সহিংসতায় শতাধিক আহত হয়। ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার এবং ভোটবাক্স জব্দ করে পুলিশ কর্মকর্তারা। এ নিয়ে ভোট দিতে ইচ্ছুক জনতার সঙ্গে সংঘর্ষও হয়েছে তাদের। সংঘর্ষে ৯ শতাধিক বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে দাবি কাতালান আঞ্চলিক সরকারের। ভোট থামাতে গিয়ে ৩৩ জন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে মাদ্রিদ সরকার জানিয়েছে।
সোমবার পার্লামেন্টের নতুন অধিবেশন ডেকেছে কাতালুনিয়ার আঞ্চলিক সরকার। ধারণা করা হচ্ছে, গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় পার্লামেন্টের এই অধিবেশনেই কাতালুনিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে। এছাড়া মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় স্বায়ত্তশাসিত কাতালান অঞ্চলের প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন পার্লামেন্টে ভাষণ দেওয়ার পরিকল্পনা করেছেন বলে অঞ্চলটির পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন।
স্পেনের সাংবিধানিক আদালত কাতালুনিয়ার পার্লামেন্টের এই অধিবেশন স্থগিত ঘোষণা করলেও নির্ধারিত সময়েই অধিবেশন শুরু হবে এবং সেখানে গণভোটের রায় নিয়ে আলোচনা হবে বলে কাতালান সরকারের পররাষ্ট্র বিষয়ক বিভাগের প্রধান রাউল রোমেভা
এরই মধ্যে শনিবার স্পেনের অখণ্ডতার পক্ষে মাদ্রিদে বিশাল সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনাসহ দেশটির অন্যান্য শহরেও বিক্ষোভ হয়েছে। গণভোটের পর থেকে রাজনৈতিক অনিশ্চয়তায় কাতালুনিয়া থেকে অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান পাততাড়ি গুটাচ্ছে বলে। গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান তাদের সদরদপ্তর ও নিবন্ধিত কার্যালয় বার্সেলোনা থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন;
আরও পড়ুন;

সোমবার স্বাধীনতা ঘোষণা করবে কাতালোনিয়া

কাতালোনিয়ার স্বাধীনতা: স্পেনের বাধা মানবে না কাতলানরা

কয়েকদিনের মধ্যেই স্বাধীন হচ্ছে কাতালোনিয়া
কাতালোনিয়া গণভোট: স্বাধীনতার পক্ষে রায়
কাতালোনিয়া গণভোট: পুলিশের রাবার বুলেটে আহত ৩৮