কাতালান পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণার উদ্যোগ নিতে সোমবার আয়োজিত অধিবেশনের ওপর স্থগিতাদেশ দিয়েছে স্পেনের সাংবিধানিক আদালত। তবে স্পেনের আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সোমবার স্বাধীনতা ঘোষণা নিয়ে পার্লামেন্ট অধিবেশন করবে কাতালুনিয়ার পার্লামেন্ট। আঞ্চলিক সরকারের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
এতে করে স্পেনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ রাজনৈতিক সংকট বেড়ে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
শুক্রবার কাতালান সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রধান রাউল রোমেভা বলেন, পার্লামেন্ট আলোচনা করবে, অধিবেশন করবে। বিতর্ক হবে। এটি গুরুত্বপূর্ণ।”
কাতালান পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণার উদ্যোগ নিতে সোমবার আয়োজিত ওই পার্র্লমেন্ট অধিবেশনের ওপর স্পেনের সাংবিধানিক আদালতের স্থগিতাদেশের পর স্বাধীনতাপন্থি কাতালুনিয়া আঞ্চলিক সরকার এই প্রথম স্পষ্ট প্রতিক্রিয়া জানাল।
স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় কাতালুনিয়ার আরও স্বায়ত্ত্বশাসন নিয়ে চুক্তির দ্বার খোলার মধ্য দিয়ে একটি সমাধান খোঁজার জন্য সব রাজনৈতিক দলকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি কাতালুনিয়ার স্বাধীনতা এবং সংকট সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান নাকচ করেছেন।
এর আগে রোববার কাতালুনিয়ার স্বাধীনতার পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় আঞ্চলিক সরকারকে এর বিরুদ্ধে সতর্ক করেছিলেন।
তবে সে সতর্কবার্তা অগ্রাহ্য করেই কাতালান নেতা কার্লেস পুজদেমন চলতি সপ্তাহ শেষে বা আগামী সপ্তাহের শুরুতে স্বাধীনতা ঘোষণার পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
কিন্তু বৃহস্পতিবার আদালত মাদ্রিদ সরকার এবং স্পেন থেকে বিচ্ছিন্নতাবিরোধী কাতালুনিয়া স্যোশালিস্ট পার্টির পক্ষেই রায় দিয়েছে। রায়ে আদালত বলেছে, আঞ্চলিক সরকারকে পার্লামেন্টে অধিবেশন করতে এবং স্বাধীনতা ঘোষণা করতে দিলে এতে দলের এমপি’দের অধিকার ক্ষুন্ন হবে।
