কান্নার প্রতিযোগিতা: কাঁদলেই মিলবে পুরষ্কার




পৃথিবীজুড়ে রয়েছে নানা ধরনের প্রতিযোগিতা। খেলাধুলার প্রতিযোগিতা, খাওয়ার প্রতিযোগিতা, সৌন্দর্যের প্রতিযোগিতা সহ নাম না জানা অসংখ্য বিচিত্র প্রতিযোগিতার খোজ পাওয়া যাবে। এরকমই একটি বিচিত্র প্রতিযোগিতা হচ্ছে শিশুদের কান্না প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা প্রায় চারশ বছর ধরে চলছে জাপানে।
রোববার দিনের শুরুতে জাপানের প্রাচীনতম রাজধানী কিয়োটোতে এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয়রা।
জাপানের জনপ্রিয় মুষ্টিযুদ্ধ ‘সমু’র আদলে করা এই শিশু প্রতিযোগিতায় স্থানীয় একটি মন্দিরে অন্তত ১০০ জন শিশু অংশগ্রহণ করে। বিধি অনুযায়ী, মন্দিরের অংশ নেয়া শিশুদের কপালে সমুদের আদলে একটি কাপড়ে বেধে দেয়া হয়, হাতেও দেয়া অন্য আরেকটি।
দুইটি শিশুকে মুখামুখি অবস্থানে নিয়ে একজন রেফরি জোরে জোরে চিৎকার করে তাদেরকে কাঁদানোর চেষ্টা করবে। যে শিশুটি আগে কান্না করবে সেই এই প্রতিযোগিতায় বিজয়ী হবে।
কান্নার প্রতিযোগিতা: কাঁদলেই মিলবে পুরষ্কার
যদিও কিছু শিশুদের প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে মায়ের কোলেই কাঁদতে দেখা যায়। তবে প্রতিযোগিতায় অংশ নেয়ার পর যদি শান্ত হয় আর রেফরি আওয়াজে যদি সে কান্না শুরু করে তাহলেও সেও প্রতিযোগিতায় বিজয়ী হতে পারে।
জাপানের প্রাচীনতম এই প্রতিযোগিতায় জাপানিদের বিশ্বাস যে শিশুরা কাঁদতে পারলে তারা শয়তানকে তাড়াতে পারে এবং ভবিষৎ যেকোন ধরনের খারাপ পরিস্থিতিকে তারা জয় করতে পারে।