প্রোস্টেট গ্রন্থির মূল কাজ মূত্র এবং বীর্য প্রবাহিত করা। মূত্রথলির নিচে, মূত্রনালীর চারপাশ জুড়ে এই গ্রন্থিটি বিদ্যমান। আর এই গ্রন্থির ক্যান্সারকেই মূলত প্রোস্টেট ক্যান্সার বলে।
সাধারণত ৫০ এর উপরে বয়স যত বাড়ে, পুরুষদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি তত বাড়তে থাকে। বিশ্বের অনেক দেশে এই ক্যান্সার পুরুষদের সবচেয়ে বেশি ক্যান্সারে মৃত্যুর কারণ। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এই ক্যান্সারে আক্রান্ত শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গ পুরুষরা বেশিদিন বাঁচে।
শিকাগোতে আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজি শুক্রবার এই গবেষণার ফলাফল প্রকাশ করে। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত 8 হাজারেরও বেশি শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ পুরুষদের পরীক্ষা করে এই ফল পেয়েছেন গবেষকগণ।
গবেষকরা দেখিয়েছেন যে শ্বেতাঙ্গ পুরুষদের তুলনায় গবেষণার সময় কৃষ্ণাঙ্গ পুরুষের মৃত্যু ১৯ শতাংশ কম।
ডিউক বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও বায়োইনফরম্যাটিক্সের অধ্যাপক সুসান হালাবি বলেন, এই গবেষণা প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ইতিবাচক প্রভাব ফেলবে।
উল্লেখ্য, প্রতিবছর বিশ্বজুড়ে প্রায় আড়াই লাখ মানুষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়। আর ৩০ হাজার মানুষের মৃত্যু ঘটে।
