আগামীকাল বুধবার দেশে ফিরছে কুয়েতের সালমিয়া শহরে এসির বিস্ফোরণে নিহত প্রবাসী মা ও চার সন্তানের লাশ। নিহতদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে এখন শুধুই আহাজারি। কর্মস্থলে থাকায় জুনায়েদ প্রাণে বেঁচে গেলেও তার স্ত্রী ও ৪ সন্তানের মৃত্যুতে শোকে বাকরুদ্ধ পরিবার।
মৌলভীবাজারের কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জুনায়েদ আহমেদ কর্মস্থলে থাকায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি।
স্বজনরা জানান, ১৫ বছর ধরে পরিবার নিয়ে কুয়েতে থাকেন জুনায়েদ। সেখানে সেনাবাহিনী হেড-কোয়াটারে গাড়ি চালক হিসেবে কাজ করেন তিনি। গত বছরের ডিসেম্বরে সপরিবারে কমলগঞ্জে এসেছিলেন জুনায়েদ।
সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টায় কুয়েতে একটি আবাসিক ভবনের তিন তলায় এয়ার কুলার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনে বসবাসকারী জুনায়েদের স্ত্রী ও চার সন্তান দ্রুত নামতে গিয়ে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। লাশগুলো কুয়েতের মোবারক আল কাবির হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহতরা হলেন ৪০ বছর বয়সী রোকেয়া বেগম। তার ৪ সন্তান জমিলা, ইমাদ, নাবিলা ও ফাহাদ। তাদের বয়স ৩ থেকে ১৪ বছরের মধ্যে।
আরও পড়ুন;
কুয়েতে এসির বিস্ফোরণ, বাংলাদেশি মা ও ৪ সন্তান নিহত
