ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন ৭০ জন ।
গতকাল রবিবার ভোররাতে দক্ষিণ কাশ্মিরের শোপিয়ান ও অনন্তনাগ জেলায় চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। অভিযান চলাকালে ভারতীয় সেনাবাহিনীর তিন সৈন্য নিহত ও আরো চার জন আহত হয়েছেন।
অভিযানে বিচ্ছিন্নতাবাদীদের নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় বেসামরিক বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিক্ষোভরত উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশের গুলিতে চার বিক্ষোভকারী নিহত হন। দুপক্ষের সংঘাতে আরো অন্তত ৬০-৬৫ জন আহত হন। আহতদের অনেককে শোপিয়ানের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অশান্ত কাশ্মিরে একদিনে এটিই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
