‘কাস্টমার সার্ভিস রিপ্রেজেনটেটিভ’ পদে ১৫০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ডিজিকন টেকনোলজিস লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জাননো হয়, এই পদে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ : ২৬ মার্চ, ২০১৯। বেতন : ৯ হাজার ৫০০ থেকে ১১ হাজার টাকা।
আবেদনের প্রক্রিয়ার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় :
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার জন্য শনি থেকে বৃহস্পতিবার (সরকারি ছুটির দিন বাদে) যেকোনো দিন সকাল সাড়ে ৯টার মধ্যে এই ঠিকানায় : ৪র্থ তলা, রাজউক ট্রেড সেন্টার, নিকুঞ্জ ২, খিলক্ষেত, ঢাকা উপস্থিত হতে হবে।
চূড়ান্ত নিয়োগ প্রার্থীকে খিলক্ষেত, মহাখালী, ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা :
১) প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরসহ ডিপ্লোমা পাস হতে হবে।
২) অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন।
৩) বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছর।
৪) আবেদনকারীকে কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে।
