কিডনি প্রতিস্থাপন করেছেন সেলেনা




কিডনি প্রতিস্থাপন করেছেন বিখ্যাত হলিউড পপতারকা সেলেনা গোমেজ। এবারের গ্রীষ্মের ছুটিতে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছে।
সেলেনাকে কিডনি দিয়েছেন এক ঘনিষ্ঠ বান্ধবী। গত বৃহস্পতিবার তার সঙ্গে হাসপাতালে পাশাপাশি তোলা একটি ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন ৩০ বছর বয়সী এই তারকা।
ওই ছবির ক্যাপশনে এই গায়িকা জানান, ‘বুঝতে পারছিলাম, লুপাস রোগের কারণে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য আমার কিডনি প্রতিস্থাপন করা দরকার। আমার সুস্বাস্থ্যের জন্যই এটা আসলে প্রয়োজন হয়ে পড়েছিলো।’
ওই পোষ্টে সেলেনা আরও জানান, দীর্ঘদিনের বান্ধবী ফ্রান্সিয়া রাইসা তাকে কিডনি দিয়েছেন। ফ্রান্সিয়া পেশায় অভিনেত্রী। টিভি সিরিজ ‘দ্য সিক্রেট লাইফ অব দ্য আমেরিকান টিনএজার’-এর জন্য তিনি জনপ্রিয়।
https://www.instagram.com/p/BZBHr4Pg5Wd/?hl=en&taken-by=selenagomez