কুড়াল-পেট্রোল নিয়ে তরুণীকে বিয়ের প্রস্তাব!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

ভালোবাসা দিবসে প্রেমের প্রস্তাব, বিয়ের প্রস্তাব দেওয়া নেওয়া চলতেই থাকে। কেউ গ্রহণ করে, কেউবা প্রত্যাখ্যান হয়। এমন প্রস্তাব যদি ব্যতিক্রম হয়?

ব্যাতিক্রম এ প্রেমের প্রস্তাবে ছিল কুড়াল আর পেট্রোল। ভারতের উত্তরপ্রদেশের ইনদওরের রাস্তায় ঘটে ঘটনাটি।

২৪ বছর বয়সী জিৎ কুমার এমন ঘটনা ঘটান। কলেজের সাবেক ক্লাসমেটকে এভাবে বিয়ের প্রস্তাব দেন তিনি।

এটাই প্রথমবার নয়, এর আগেও বার বার বিয়ের প্রস্তাব দিয়েছেন ওই তরুণীকে। এবার ইনদওরের রাস্তাতেই সকলের সামনে ভালোবাসা দিবসের দিন ওই তরুণীর সামনে হাজির হন জিৎ। কিন্তু ওই তরুণী বিয়ের প্রস্তাবে আগের মতোই এবারও রাজি হননি।

অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে জিৎ তখন হুমকি দিতে থাকেন, কুড়াল দিয়ে ওই তরুণীকে কুপিয়ে খুন করবেন এবং নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করবেন।

জানা যায়, জিৎ এবং ২২ বছর বয়সী ওই তরুণীর কলেজ থেকে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তরুণীর অভিযোগ, জিৎ অত্যধিক মদ্যপান করেন। বার বার বলেও সেই অভ্যাস ত্যাগ করেননি জিৎ। শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে দেন জিতের ওই বান্ধবী।

রাস্তায় এ ঘটনা পথচারী মানুষের সঙ্গে কর্তব্যরত পুলিশ কর্মীদেরও নজরে পড়ে। পরে তাদের তৎপরতায় শেষ পর্যন্ত
জিৎকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই তরুণীকে নানান ভাবে উত্ত্যক্ত করতেন জিৎ। বার বার বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু আর কোনো ভাবেই সেই সম্পর্কে ফিরতে নারাজ ছিলেন ওই তরুণী। শেষ পর্যন্ত ভালোবাসা দিবসের দিন রাস্তায় ওই কাণ্ড ঘটনা ওই যুবক।