কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত


৫ জেলায় সড়কে ১১ প্রাণ

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০ জন। নিহতরা হলেন- রমজান, সফিকুল ও শাহিন মোল্লা। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী এলাকায় শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে ঢাকাগামী ‘খাদিজা ভিআইপি’ নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঝিংলাতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয় গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।