কুড়িগ্রামে করোনা আক্রান্তে আরও একজনের মৃত‌্যু


কুড়িগ্রাম, Kurigram District #paperslife

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা আক্রান্ত হয়ে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের এক স্বাস্থ‌্যকর্মীর মা‌য়ের মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৯ জুলাই) দুপু‌রে তি‌নি নিজ বা‌ড়ি‌তে মৃত‌্যুবরণ ক‌রেন।

উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত ওই নারীর নাম পুর্নিমা রাণী (৮০)। তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের বীরেন্দ্র নাথ সরকারের স্ত্রী এবং উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের স্বাস্থ্য সহকারী বিশ্বনাথ সরকারের মা।

ডা. শামসুন্নাহার জানান, স্বাস্থ্য সহকারী বিশ্বনাথ সরকারসহ তার প‌রিবা‌রের ছয় সদস‌্য করোনা পজেটিভ ছি‌লেন। এর ম‌ধ্যে বিশ্বনাথ সরকার আই‌সো‌লেশন শেষ ক‌রে বর্তমা‌নে ক‌রোনা নে‌গে‌টিভ হ‌য়ে‌ছেন। ত‌বে তার মা ক‌রোনা আক্রান্ত হ‌য়ে বৃহস্পতিবার দুপুর দেড়টার দি‌কে মারা যান। তিনি দীর্ঘদিন ধ‌রে ডায়াবেটিক ও বার্ধক‌্যজ‌নিত রোগে ভুগছিলেন।

প্রসঙ্গত, এ নি‌য়ে কু‌ড়িগ্রা‌মে ক‌রোনা আক্রান্ত হ‌য়ে চার জ‌নের মৃত‌্যু হ‌লো। এর আগে জেলার সদর উপ‌জেলায় এক নারী এবং চিলমারী উপ‌জেলায় দুই পুরুষ ক‌রোনা আক্রান্ত হ‌য়ে মৃত‌্যুবরণ ক‌রেন।

পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতি‌নি‌ধি