কুড়িগ্রামে করোনা উপসর্গে দুই শিশুর মৃত্যু


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। র‌বিবার (২৬ এ‌প্রিল) ভো‌রে নিজ নিজ বা‌ড়ি‌তে শিশু দু‌টি মারা যায়। ঘটনার পর নিহত দুই শিশু এবং তাদের পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জানা গে‌ছে, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা গ্রামের মোবারক আলীর ৬ মাসের ছেলে জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে র‌বিবার ভো‌রে মারা যায়। প‌রে খবর পে‌য়ে স্বাস্থ‌্য বিভাগ ওই শিশু ও তার প‌রিবা‌রের সদস‌্যদের নমুনা সংগ্রহ ক‌রে।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক জানান, জন্মের পর থেকে ওই শিশু অসুস্থ ছিলো। সম্প্রতি তাকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন তার পরিবার। তবুও নিশ্চিত হওয়ার জন্য ওই শিশুটি ও তার প‌রিবা‌রের সদস‌্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

অপরদি‌কে ক‌রোনা উপসর্গ নি‌য়ে র‌বিবার ভো‌রে ভূরুঙ্গামারী উপ‌জেলায় ছয় বছ‌রের এক শিশুর মৃত‌্যু হয়। সে উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহী বাজার গ্রামের রিয়াজুল ইসলামের মে‌য়ে। জ্বরসহ খিচুনি নি‌য়ে ওই শিশু মারা যায় ব‌লে জানা গে‌ছে। শিশু‌টির বাবা রিয়াজুল ইসলাম সম্প্রতি ঢাকা থেকে বাড়ি ফিরেছেন।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সায়েম জানান,শিশুটির পিতা ঢাকা ফেরত এবং শিশু‌টি গত ৫ দিন ধ‌রে জ্বরে ভু‌গছিল। কিন্তু তারা স্বাস্থ‌্য বিভাগ‌কে খবর দেয়‌নি। প‌রে শিশু‌টি মারা যাওয়ার খবর পাওয়ার পর অধিকতর সতর্কতার জন্য শিশুটির ও তার বাবার নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, র‌বিবার দুপুর পর্যন্ত পাওয়া খব‌রে জেলায় মোট ছয় জন ক‌রোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়ে‌ছে। এরা সবাই ঢাকা, নারায়নগঞ্জ, নর‌সিংদী, টঙ্গী ও গাজীপুর ফেরত।

পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি