কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় আমির হোসেন (৪২) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারের কাছে কুড়িগ্রাম -রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আমির হোসেন ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের জোবেদ আলীর ছেলে বলে জানা গেছে। তিনি পেশায় একজন রোলার চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে কাঁঠালবাড়ি বাজারের কাছে আমির হোসেন মোটরসাইকেল নিয়ে সড়ক অতিক্রমকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ ট্রাকটি আটক করলেও ট্রাক চালক পালিয়ে যায়।
সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার

