কুড়িগ্রামে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা, শাস্তির দাবিতে মানববন্ধন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে গোড়াই মুন্সিপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে সিদ্দিকুর রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশিরা। ঘটনার প্রতিবাদে রোববার সকালে ইউনিয়নের যতিনের হাট বাজারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে স্বজনসহ এলাকাবাসী।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ভাই ফেরদৌস রহমান, চাচা দবির উদ্দিন, শ্যালক আসাদুল ইসলাম ও হুমায়ুন কবির।

উল্লেখ্য, জমিতে গরুর বাছুরের ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশি আইনুলের পরিবার বাছুরটিকে ইট দিয়ে আঘাত করাসহ সিদ্দিকুরের পরিবারের লোকজনকে গালাগাল করে।

এনিয়ে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় দুইপক্ষের ডাকা সালিশ বৈঠক ভেস্তে যায়। পরে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে টিনের চালে আম পড়াকে কেন্দ্র করে দুইপক্ষে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উত্তেজিত আইনুলের পরিবারের লোকজন সিদ্দিকুরের পরিবারের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় সিদ্দিকুরসহ পরিবারের ৫জন আহত হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে ওইদিন রাতেই মারা যায় সিদ্দিকুর। এছাড়াও গুরুতর আহত মামা মতিয়ার রহমান মন্ডল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পেপার’স লাইফ/জেলা প্রতিনিধি/চন্দন কুমার সরকার