কুড়িগ্রামে নো মাস্ক, নো ট্রাভিলিং-এর উদ্বোধন



কুড়িগ্রামে নো মাস্ক, নো ট্রাভিলিং-এর উদ্বোধন

‘করোনা ভাইরাস মোকাবিলায় যুদ্ধ করে হলেও নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একটি জীবানুর বিরুদ্ধে এ যুদ্ধে নিজেদের সুরক্ষা নিশ্চিত করেই কাজ করতে হবে।’ – নো মাস্ক, নো ট্রাভিলিং উদ্বোধন ও বিনামূল্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম একথা বলেন।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে ঘোষ পাড়াস্থ গণপরিবহন কাউন্টার গুলিতে সচেতনতা ফ্যাস্টুন, ও পথচারীদের মাঝে মাস্ক বিরতণ করেন তিনি।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ,ম আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক রাজু মোস্তাফিজ, ফজলে ইলাহী স্বপ্ন, একরামুল হক সম্রাট ও তুহিন জামান উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক ১ লক্ষ মাস্ক বিতরনের ঘোষণা দেন।

এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে সামাজিক দূরত্ব পালন, স্বাস্থ্যবিধি নিশ্চত করন, সরকারের নির্ধারিত বাসভাড়া বাস্তবায়নে মনিটরিং কার্য্যক্রম অব্যহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক।

পেপার’স লাইফ/কুড়িগ্রাম প্রতিনিধি/চন্দন কুমার সরকার