শাহরুখ খুব মিশুক মানুষ। সেই সঙ্গে নিজের তথ্য বিলাতে বলি পাড়ার অন্য তারকাদের তিনি এক ধাপ এগিয়ে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ থাকেন কিং খান। নিজের দৈনন্দিন রুটিনের অনেক কিছু্ই যেমন শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে তেমনই নতুন ছবির খবরও দেন ওয়েব দুনিয়ায়।
শুধু তাই নয়, তাকে সরাসরি প্রশ্ন করে সচারাচর মন ভাঙে না কারো, বহু অনুরাগীই পান উত্তর। সম্প্রতি বেশ কিছু মজার প্রশ্ন পেয়েছেন বলিউড বাদশা। আর তা সামলেছেনও বুদ্ধিদীপ্ত দক্ষতায়।
ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার এসেছে। যার নাম ‘আস্ক মি আ কোয়েশ্চেন’। সেখানেই শাহরুখকে প্রশ্ন করা হয়, ‘আপনি অত তাড়াতাড়ি বিয়ে করেছিলেন কেন?’
প্রসঙ্গত, ২৫ বছর বয়সে বিয়ে করেন শাহরুখ। তখন সবে ক্যারিয়ার শুরু করেছেন। আদৌ বলিউডে নিজের জায়গা তৈরি করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ব্যক্তিগত জীবনে খুব লাজুক স্বভাবের ছিলেন শাহরুখ। ১৮ বছর বয়সে একটি পার্টিতে প্রথম গৌরীর সঙ্গে দেখা হয়েছিল তার। তখন থেকেই বন্ধুত্ব। বাকিটা ইতিহাস। ১৯৯১-এর ২৫ অক্টোবর বিয়ে করেন এই জুটি।
এর উত্তরে বলিউডের বাদশা বলেছেন, ‘ভাই ভালবাসা আর ভাগ্য যে কোনও সময়ে চলে আসতে পারে। দু’টোই গৌরীর সঙ্গে সঙ্গেই এসেছিল।’
আরও পড়ুন;
