কোঁকড়ানো চুল, দীর্ঘ চোখের পাতা…



বিষয়টা অনেকটা বিবাহের জন্য পাত্রী দেখার মতো। আরেকভাবে বলা যায় ঠিক যেন বিশ্বসুন্দরী নির্বাচন। প্রার্থীকে হাটিয়ে, কথা বলিয়ে, আপাদমস্তক খুটে খুটে দেখে, নানাভাবে নানান কিছু যাচাই করে এরপর বলা ‘বাহ’।
শুরু হয়েছে মাসব্যাপী উট উৎসব। মরুর জাহাজদের বিভিন্ন কসরত দেখতে দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী আর ক্রেতা-ব্যবসায়ীরা ভিড় করেছেন সৌদি আরবে। রাজধানী রিয়াদের আলরুমাহিয়ায় আয়োজন করা হয়েছে বাদশা আব্দুল আজিজ ক্যামেল ফেস্টিভাল।
বিচারক পরিষদের প্রধান ফাোজান আল মাদি জানান, উৎসবে বিচারক পরিষদের প্রধান হতে পেরে গর্বিত। এতে মিশে আছে আমাদের ঐতিহ্য। অনেকে তাদের সেরা ও প্রিয় প্রাণীটি নিয়ে এসেছেন।এরমধ্যে সবচেয়ে সুন্দ প্রাণীটিই পাবে পুরস্কার।
সেরা উট বাছাইয়ে গুরুত্ব দেয়া হয় শারিরিক সৌন্দর্যে, চলাফেরায়। কোঁকড়ানো চুল, আকর্ষণীয় কান, দীর্ঘ চোখের পাতা আর আদর্শ কুঁজের গড়নই সৌন্দর্যের মাপকাঠি। এবার প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ৩০ হাজার উট।
কয়েক ধাপে বাছাইয়ের পর বেছে নেয়া হবে সেরা উটটিকে। আরব অর্থনীতির বেশ বড় চালিকা শক্তি উট আন্দদের খেরাকও। দর্শনার্থীরা জানান, বেশ উপভোগ করছি। সপরিবারে ঘুরতে এসেছি খুব ভালো লাগছে।
আরও পড়ুন;
বিড়ালের ভাগ্যে এভাবেও শিকে ছেড়ে!  
‘বোতলে ভরা ভূত’ বিক্রি করেন তারা!    
ফেলে দেওয়া বইয়ের লাইব্রেরী  
হাজারকে ‘কে’ দিয়ে বোঝানো হয় কেন জানেন?  
এলসার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!