ক্রিকেট পাড়ায় বিয়ের ধুম!


paperslife

সাব্বির রহমান বিয়ে করেছেন কিছুদিন আগে। একেবারে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হওয়া সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই ক্রিকেট পাড়ায় বিয়ের ধুম লেগেছে। আজকে (২১ মার্চ) মেহেদী হাসান মিরাজের বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিজ বাড়ি খুলনায়। আগামীকাল (২২ মার্চ) বিয়ের পিঁড়িতে বসবেন মুস্তাফিজ। আগামী মাসে (১৯ এপ্রিল) জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবেন মমিনুল হক।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত ১৫ ফেব্রুয়ারি মসজিদে সন্ত্রাসী হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের তিনজন মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও মুমিনুল হক। সেদিন ওই ঘটনা না ঘটলে এখনো নিউজিল্যান্ডেই থাকার কথা ছিলো তাদের। ভাগ্যক্রমে বেঁচে দেশে ফিরেছেন গত শনিবার (১৬ মার্চ), ক্রাইস্টচার্চ দুঃস্বপ্নে বিভোর টিম বাংলাদেশের জন্য স্বস্তির খবর, ঘটনার রেশ কাটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তিন ক্রিকেটার।

আগামীকাল শুক্রবার (২২ মার্চ)  হতে যাওয়া মুস্তাফিজের বিয়ের বিষয়টা জানাজানি হয়েছে গতকাল। জানিয়েছেন মুস্তাফিজের ঘনিষ্ঠ একজন। শুধু বিয়ের তারিখই নয়, বিয়ে বিষয়ক বেশ কিছু তথ্যও দিয়েছে সূত্রটি। মুস্তাফিজের বিয়ের পাত্রী থাকেন ঢাকাতে, পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে। দুজনের মধ্যে আত্মীয়তার সম্পর্কও রয়েছে বলে জানায় বিশেষ সুত্রটি।

মিরাজের বিয়ের বিষয়টি অবশ্য জানানো হয়েছিল আগেই। নিউজিল্যান্ডে থাকতেই দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক প্রথম আলো জানিয়েছে, মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন দেশে ফিরে আক‌দটা সেরে রাখতে চান। কনে রাবেয়া আখতার প্রীতির সাথে প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। দুজনের বাড়ি একই শহর খুলনায়।

এ নিয়ে কথা বলতে চাইলে এড়িয়ে যান মিরাজ। নিউজিল্যান্ড সফরে থাকতে মিরাজ বলেছিলেন, ‘বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’

অন্যদিকে মমিনুলও বিয়ের পীড়িতে বসছেন অবশ্য তার দীর্ঘদিনের প্রেমিকা ফারিহা বাশারের সাথে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে অধ্যায়নরত ফারিহা এখন পড়ছেন অনার্স তৃতীয় বর্ষে। এরই মধ্যে অবশ্য মুমিনুল ও ফারিহার বাগদান সম্পন্ন হয়েছে পারিবারিক ভাবেই।

আগামী মাসের ১৯ তারিখে আনুষ্ঠানিকভাবে নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করবেন সাদা পোশাকে বাংলাদেশের ভরসার নাম মমিনুল হক সৌরভ।