ক্ষমতা একচ্ছত্র করতেই সৌদিতে দুর্নীতিবিরোধী অভিযান




দুর্নীতির অভিযোগে গত সপ্তাহে সৌদি ধনকুবের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালসহ ১৭ প্রিন্স ও ৪ মন্ত্রীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। গ্রেফতার হয়েছেন কয়েকজন সাবেক  মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এছাড়া অনেককে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এরমধ্যে নৌবাহিনী প্রধান এবং জাতীয় গার্ডের প্রধানও রয়েছেন। এ নিয়ে দেশটিতে তোলপাড় শুরু হয়েছে। চলছে নানা জল্পনা-কল্পনা।