করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বের অধিকাংশ স্থানে চলছে লকডাউন। পর্তুগালও এর ব্যতিক্রম নয়। এই লকডাউনের মাঝে নিজের শহর মাদেইরাতে অনুশীলনে নেমে পড়লেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
তার এই আচরণে বেজায় চটেছেন মাদেইরার স্বাস্থ্য অধিদফতরের প্রধান পেদ্রো রামোস। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যত বড়ই ফুটবলার হোন না কেন, সরকারের নির্দেশ মেনেই তাকে চলতে হবে। না হলে চরম শাস্তি প্রাপ্য।
রোনালদো অবশ্য এই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। বলেছেন, ‘এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমাপ্রার্থী।’
জুভেন্টাসের অ্যারোন রামসে অবশ্য রোনালদোকেই সমর্থন করে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রোনালদো হল একজন ব্যতিক্রমী অ্যাথলেট।
রামসে আরও বলেন, ‘সে হচ্ছে প্রকৃত বিজয়ী। প্রত্যেকটি ম্যাচ জেতাই তার লক্ষ্য থাকে। ছোট কিংবা বড় ম্যাচ, যাই হোক না কেন। তার হৃদয়ে সবসময় লেখা থাকে জেতার মন্ত্র। তাছাড়া সর্বক্ষণ শুটিং প্র্যাকটিস চালিয়ে যায়। ফ্রি-কিক প্র্যাকটিস করাও তার অনুশীলনের অন্যতম অঙ্গ।’

