একের পর এক মর্মান্তিক ঘটনার জন্ম দিয়ে আলোচনায় আসছে ভারত। এবার খাবার ভেবে দেশী বিস্ফোরক কামড়ে খেয়ে মৃত্যু হয়েছে ৬ বছর বয়সী এক ছেলে শিশুর।
জানা গেছে, তিনজন লোক কাবেরী নদীর ধারে মাছ ধরার জন্য এই দেশীয় বিস্ফোরক কেনে। তারা এরকম দুটি জিলাটিনের বিস্ফোরক ব্যবহার মাছ ধরার জন্য ব্যবহার হয় এবং বাকি একটা ফেরত নিয়ে আসা হয়। যার বাড়িতে নিয়ে আসা হয় তার নাম নাম ভূপতি। ঐ ব্যাক্তির বন্ধু তা বাড়িতে নিয়ে আসে।
ভূপতির ছেলে বাড়িতে খেলা করতে করতে ভাবে ওটা একরকম খাবার এবং সেটা মুখে দিয়ে চিবিয়েও ফেলে। সেই মুহূর্তেই ওই বিস্ফোরক বাচ্চা ছেলেটির মুখে ফেটে যায় এবং তাকে ভয়ঙ্করভাবে জখম হয়। এর পরে বাচ্চাটি ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে প্রাণ হারায়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু পর্যন্ত পাওয়া যায়নি।
পরবর্তী ঘটনাক্রমের ভয়ে ভূপতি এবং তার বন্ধুরা পুলিশকে ঘটনাটি সম্পর্কে কিছু জানায়নি। ওই রাতে নিজেরাই ওই বাচ্চাটির শেষকৃত্য সম্পন্ন করে ফেলে।
পুলিশ এই মৃত্যুর ব্যাপারে জানতে পারে, তখন ভূপতি সহ আরও দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে এবং পরবর্তী তদন্তের নির্দেশ দেয়। বর্তমানে পুলিশ এই দেশী বিস্ফোরক ব্যবহারের উপরে কড়া ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।
সুত্র: কলকাতা ২৪ ঘণ্টা।

