খুলনার ডুমুরিয়ায় বাস খাদে পরে নিহত ৫




আজ বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়ার বরাতিয়ায় উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
যে পাঁচজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন তাঁরা বাসটির ছাদে ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুলনার পাইকগাছা থেকে খুলনাগামী মৌমিতা পরিবহনের যাত্রীবাহী বাসটি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের বরাতিয়া এলাকায় অন্য একটি পরিবহনকে পথ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।