আগামী ২৯ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর শনিবার ১৯৪৭-য়ের দেশভাগ নিয়ে তানভীর মোকাম্মেলের নতুন প্রামাণ্যচিত্র সীমান্তরেখা চলচ্চিত্রের প্রদর্শনী হবে।
প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী দর্শনীর বিনিময়ে খুলনার শিববাড়ী মোড় জাদুঘর মিলনায়তনে প্রতিদিন বিকেল ৪.০০টায় ও সন্ধ্যা ৬.৩০টায় দুইটি করে শো অনুষ্ঠিত হবে।
প্রামাণ্যচিত্রটির দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৪ মিনিট। আগ্রহী দর্শনার্থীরা প্রবেশপত্র শো’য়ের আগে হলে পাবেন।
