আফ্রিকার বোতসোয়ানায় পাওয়া গেছে সবচেয়ে বড় হীরা। গত বৃহস্পতিবার বোতসোয়ানার এক খনিতে পাওয়া যায় বৃহত্তম এ হীরার সন্ধান।
মধ্য-পূর্ব বোতসোয়ানার কারোয়ে খনিতে খননকার্য পরিচালনার দায়িত্বে থাকা কানাডার একটি মাইনিং কোম্পানি হীরাটি উদ্ধার করে। উদ্ধারকৃত হীরাটি ১,৭৫৮ ক্যারাটের।
উদ্ধার হওয়া হীরাটির ওজন ৩৫২ গ্রাম যার মাপ ৮৩ মিমি X ৬২ মিমি X ৪৬ মিমি। এখন পৃথিবীর কোথাও পর্যন্ত এত বড় হীরক খন্ড পাওয়া যায়নি।

