গজারিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু


accident#paperslife

গজারিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন জন নিহত ও আট জন আহত হয়েছেন। নিহতরা হলেন, কাফি (৩৫), আলম বাদশা (২৫) ও ইমরান (২২)। তাদের বাড়ি গাইবান্ধায়।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ঢাকামুখী যাওয়ার সময় দাউদকান্দি সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার বলেন, মাইক্রোবাসের চালক পলাতক। মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরো জানান, মরদেহ পুলিশের হেফাজতে আছে। কাফি ও আলম বাদশা বাড়ি গাইবান্ধার সাঘাটায় এবং ইমরানের বাড়ি গাইবান্ধা সদরে। আহতদের চার জন গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকি চার জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।