গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪




আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার পান্থপাড়ার বকচর নামক এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকচালকের ঘুমের জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
দুর্ঘটনায় হতাহত হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আহত ব্যক্তিদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছে , ঢাকা থেকে ছেড়ে আসা ভিএস পরিবহন নামে একটি নৈশকোচ পঞ্চগড় যাচ্ছিল। কোচটি আজ ভোর সাড়ে পাঁচটার দিকে পান্থপাড়ার বকচর এলাকায় পৌঁছায়। সেখানে ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে কোচটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোচ ও ট্রাকের চালকসহ চারজন নিহত হন। শিশু ও নারীসহ আহত হন ১৪ জন।
আরও পড়ুন;
হাত হারানো রাজীব আর নেই
নরসিংদী সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯  
বিমান দুর্ঘটনায় নিহত ১৭ বাংলাদেশির লাশ শনাক্ত  
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ১১  
ফেনীতে সড়ক দুর্ঘটনা, নিহত ৭  
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮  
বাগেরহাটে সড়ক দুর্ঘটনা, নিহত ২
দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৪
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪