নারী দেহের আকারের ফল ফলায় একটি অদ্ভুত গাছ! বিশ্বাস করাটাই যেন মুশকিলের। এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন মানুষের সন্ধান পাওয়া গেছে যাদের মূলত সবাই গাছ মানুষ হিসাবেই জানে। কিন্তু গাছের ফল যে মানুষরূপী হয় সেটা আবার নারী আকৃতির তাহলে গোলক ধাধায় পড়বেন নির্ঘাত।
তবে পুরোপুরি রক্ত মাংসের না হলেও, এমন একটি গাছ আছে যার ফলের আকার নারীদেহের সাথে মিলে যায়।
এমনই অলৌকিক এক ঘটনা ঘটেছে থাইল্যান্ডের একটি গ্রামে। সেখানে একটি গাছে যে ফল হচ্ছে, সেগুলো একেবারে নারীদেহের মতো। জানা যায় এর সাথে থাইল্যান্ডের বৌদ্ধ পুরাণের একটি গল্প ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
‘হিমাফন’ নামের এক জঙ্গলে দেবতা ইন্দ্র পরিবার নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী ভেসানতারা একদিন খাবারের সন্ধানে বেরিয়েছিলেন। সেসময় কয়েকজন পুরুষ প্রাণী তাঁকে আক্রমণ করে।
নারীদেহ দেখেই সেই পুরুষদের হিংসাত্বক প্রবণতা প্রকাশ পায়। পরবর্তীতে এই ঘটনার পর ইন্দ্রদেব অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান। এরপর তিনি সেই জঙ্গলে ১২টি গাছ তৈরি করেন। সেগুলোর নাম রাখেন ‘নরিফোন’। এরপর থেকে সেই গাছ নারীর দেহের আকারে ফল ফলাতে শুরু করে।
নারীর মুখ সেই ভেসানতারার মতোই। এরপর থেকে ভেসানতারা খাবারের সন্ধানে বেরোলে সেই কামুক পুরুষ প্রাণীরা বিভ্রান্ত হয়ে যেত ফলগুলো দেখলেই। তারা ভাবত ফল নয়, এগুলিই আসল ভেসানতারা।
আর সেই সুযোগে ইন্দ্রের স্ত্রী নিরাপদে ঘরে ফিরতেন। সেই ফলগুলি তারা নিজেদের ঘরে নিয়ে গিয়ে সম্ভোগ করত। টানা কয়েকমাস ঘুমিয়ে থাকত এবং তারপর দুর্বল হয়ে পড়ত তাদের সব শক্তি।
অর্থাৎ, নারী শরীরের টোপ দিয়েই নারীকে রক্ষার কাজ করেছিলেন থাই দেবতা ইন্দ্র।

