গাজীপুরের নতুন মেয়র আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম




গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল এ তথ্য জানান।
মেয়র পদের অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান মিনার প্রতীকে ১ হাজার ৬৫৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন হাতপাখা প্রতীকে ২৬ হাজার ৩৮১ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন মোমবাতি প্রতীকে ১ হাজার ৮৬০ ভোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কাজী মো. রুহুল আমিন কাস্তে প্রতীকে ৯৭৩ এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ টেবিল ঘড়ি প্রতীকে ১ হাজার ৬১৭ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনের হিসাবে ৪১৬ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬ লাখ ৪৮ হাজার ৭৪৯টি। এর মধ্যে ১৮ হাজার ৬৩৮ ভোট বাতিল হয়েছে বিভিন্ন কারণে। ফলে মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়াচ্ছে ৬ লাখ ৩০ হাজার ১১১টি।
নির্বাচন কমিশনের উপ সচিব ফরহাদ হোসেন বলেন, “সকাল ৮টার পরে কমিশনে ফলাফলের বার্তা শিট পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। স্থগিত কেন্দ্রের ২৩ হাজার ৯৫৯ ভোট বাদ দিয়ে এ নির্বাচনে ভোট পড়েছে ৫৮ শতাংশ।”
আরও পড়ুন;
ভোট গ্রহণ শেষ; চলছে গণনা
গাজীপুর নির্বাচন: ব্যালট ছিনতাই করে নৌকা প্রতীকে ভোট
গাজীপুরে চলছে ভোটগ্রহণ