গাজীপুরে করোনায় আক্রান্ত দুই থানার ৩২ পুলিশ সদস্য


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এবার গাজীপুরে ৩২ পুলিশ সদস্যের করোনায় আক্রান্তের খবর মিলেছে। গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ৩২ পুলিশ সদস্যের মধ্যে ২৫ জন গাজীপুর মহানগরের গাছা থানায় কর্মরত এবং বাকি ৭ জন জেলার কালীগঞ্জ থানায় কর্মরত আছেন।

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, সোমবারের তথ্য মতে মহানগর পুলিশের গাছা থানায় নতুন ২০ জন পুলিশ সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। কয়েক দিন আগে এ থানার আরও ৫ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ে।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহীন জানান, ১৩ এপ্রিল গাছা থানার এক উপপরিদর্শকের (এসআই) প্রথম করোনা শনাক্ত হয়।

এরপর ১৬ এপ্রিল গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পুলিশের আরও দুই সদস্য এবং থানার এক কর্মীর (বাবুর্চি) করোনাভাইরাস শনাক্ত হয়। গত ১৮ এপ্রিল গাছা থানার আরও ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। তাদের নমুনা পরীক্ষায় সোমবার নতুন করে গাছা থানার আরও ২০ জনের করোনা শনাক্ত হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আক্রান্তরা সবাই আইসোলশনে আছেন। পাশাপাশি থানার নিয়মিত কার্যক্রম চালু রাখা হয়েছে।