কম-বেশি আমরা সবাই গুগল ম্যাপ ব্যবহার করি। এবার সেই গুগল ম্যাপের সাথে যুক্ত হতে যাচ্ছেন বলিউডের বিগ বি। নিজের সেই ভরাট ও পরিচিত কণ্ঠস্বরের মাধ্যমে ভারতের মুম্বাই শহরের মানুষকে পথের দিক-নির্দেশনা দিবেন সিনিয়র বচ্চন।
বর্তমানে মার্কিন শিল্পী ক্যারেন জেকবসনের আওয়াজ গুগল ম্যাপ ব্যবহার করলেও এবার ভারতের মুম্বাইয়ের জন্য আলাদাভাবে বিগ বি-র সঙ্গে আলোচনা করেছে গুগল। ভারতীয় গণমাধ্যম মিড ডে-র রিপোর্ট অনুযায়ী, অমিতাভের কণ্ঠ পেয়ে অত্যন্ত আপ্লুত গুগল। ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষরিত বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বর্তমানে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘গুলাবো সিতাবো’র মুক্তির অপেক্ষায় রয়েছেন বিগ বি। সুজিত সরকারের এই সিনেমাটি ১২ জুন মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে।এতে হ্যাভেলির মালিক মির্জার চরিত্রে দেখা যাবে বলিউড শাহেনশাহকে।

