গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ সন্তানসহ মা দগ্ধ



নারায়ণগঞ্জে ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে মা-ছেলেসহ চারজন দগ্ধ হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ফাতেমা বেগম (৩০), তার বড় ছেলে সাইফ আলী বেগ (১৫), মেয়ে ফারিহা আক্তার ফারজানা (১২) ও সাফওয়ান আলীকে (১০)।

শনিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়ে সিদ্ধিগঞ্জের আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ফতুল্লার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইন টাওয়ার ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করতে যান। ম্যাচের কাঠি জ্বালোনোর সঙ্গে সঙ্গে এলপি গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে এবং তা পুরো ঘরে ছড়িয়ে যায়।