গ্রিসে আকস্মিক বন্যা, নিহত ১৫




প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, মৃতদের মধ্যে অনেকেই বৃদ্ধ এবং বাড়ির ভিতরেই তাদের লাশ পাওয়া গেছে। তীব্র কাদার স্রোতে রাস্তাগুলো ঢাকা পড়েছে।
এ ঘটনায় একটি নির্দিষ্ট সময়ের জন্য জাতীয় শোক ঘোষণা করে গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস বলেছেন, “আমরা কি আর করতে পারি।”
ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া ছাড়াও তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটিকে মান্দ্রার মেয়র ইয়ানা কিরিকুচি বলেছেন, “সবকিছু শেষ হয়ে গেছে। বাইবেলে উল্লেখ করা মহাদুর্যোগের মতো ছিল এটি।”
অন্তত ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখনও অনেকে নিখোঁজ আছেন বলে জানিয়েছে ইআরটি।